দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের নুরুল আমীন রবীন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন জেলা তথ্য কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার শাহিন মিয়া।
নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান, শহিদুল ইসলাম পাইলট ও খলিলুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শাকিল, সহ সাধারণ সম্পাদক আশিকুর রহমান হৃদয়, সাংগঠনিক সম্পাদক বিএম ইস্রাফিল এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সগির হোসেন।
এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল মল্লিক, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক হাফেজ মোহাম্মদ আল-আমিন, সমাজকল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম, আইন সম্পাদক সোহেল রানা এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শরিফুল আলম ইমন। ধর্ম ও সাহিত্য সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আলমগীর হোসেন।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইসহাক মাদবর, আব্দুল বারেক ভূঁইয়া, সৈয়দ মেহেদী হাসান, মিরাজ শিকদার ও সাইফুল ইসলাম ঢালী।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক নুরুল আমীন রবীন বলেন, উৎসবমুখর পরিবেশে ৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে সংগঠনের নতুন পথচলা শুরু হয়েছে। পরাজিতদের নিয়েও ঐক্যবদ্ধভাবে প্রেসক্লাবকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সভাপতি আবুল হোসেন সরদার বলেন, দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এই নির্বাচন শরীয়তপুর প্রেসক্লাবের জন্য নতুন অধ্যায়। সকলকে সঙ্গে নিয়ে আধুনিক ও সুসংগঠিত প্রেসক্লাব গড়ে তোলা হবে।
এমএস/